সচরাচর জিজ্ঞাসা
আপনার প্রশ্ন এখানে না থাকলে মেসেজ করুন — আমরা প্রতিদিন উত্তর দিই।
অর্ডার, ডেলিভারি ও যত্ন
- পেমেন্ট কীভাবে করব?
- বাংলাদেশের যেকোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি, অথবা চেকআউটে বিকাশ ও নগদ।
- শিপিং কি ফ্রি?
- ৳২,০০০-এর বেশি অর্ডারে ফ্রি। এর নিচে ঢাকার ভেতরে ৳৬০, অন্যত্র ৳১২০।
- টেবিল রানার কীভাবে ধোব?
- ঠান্ডা পানিতে হাতে ধোয়া, হালকা ডিটারজেন্ট, ছায়ায় সমতলে শুকানো। পাটের ম্যাট শুধু দাগের জায়গায় পরিষ্কার করুন।
- ছবির সাথে রং মিলবে?
- প্রায় হুবহু। প্রতিটি পণ্য হাতে তৈরি, তাই নকশা ও রঙে সামান্য পার্থক্য স্বাভাবিক — এটাই এর বিশেষত্ব।
- পণ্য ফেরত দেওয়া যায়?
- হ্যাঁ, ৭ দিনের মধ্যে, অব্যবহৃত ও প্যাকেজিংসহ। রিটার্ন ও রিফান্ড পাতা দেখুন।
- বড় টেবিলের জন্য সেট বানান?
- হ্যাঁ — ৮ ও ১০ সিটার সেট অর্ডারে ৭–১০ দিনে তৈরি হয়।