রিটার্ন ও রিফান্ড
রাইডারকে টাকা দেওয়ার আগে পার্সেল খুলে দেখুন। কিছু নষ্ট থাকলে বা অর্ডারের সাথে না মিললে ফিরিয়ে দিন, আমরা নিজ খরচে বদলি পাঠাব।
মত বদলেছে? ডেলিভারির ৭ দিনের মধ্যে অব্যবহৃত পণ্য প্যাকেজিংসহ ফেরত দিন। অর্ডার নম্বরসহ মেসেজ করুন, আমরা পিকআপের ব্যবস্থা করি এবং পণ্য পাওয়ার ৩ কর্মদিবসের মধ্যে বিকাশ, নগদ বা ব্যাংকে টাকা ফেরত দিই।
অর্ডারে বানানো সাইজ ত্রুটির জন্য বদলানো যায়, তবে মত বদলের কারণে ফেরত নেওয়া হয় না।